আমার একান্ত শুন্যতা

শুন্যতা (অক্টোবর ২০১৩)

প্রদ্যোত
  • ১৪
  • ৯২
কি যে এক শুন্যতা বুক জুড়ে থাকে
আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে

সবাই ব্যস্ত শুধু নিজেকেই নিয়ে
কি পেলাম অবশেষে সব কিছু দিয়ে
ওরা চলে যায় দুরে সরে কাছে ডাকি যাকে
আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে

হিসেব-নিকেশ করে চলিনি কখনো
কি দিলে কি পাওয়া যায় বুঝিনা এখনো
নিজেকে বুঝিনা আমি কি করে বোঝাবো বলো লোকে
আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে

হাজারো প্রশ্নেরা ভীড় করে মনের জানালায়
সহজে বলতে বলো সহজে কি সব বলা যায়
না বলা শব্দরাশি পরে থাকে সময়ের বাঁকে
আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক সুন্দর ।।
অসংখ্য ধন্যবাদ বস ...
ওয়াছিম কেউ হয়ত একজন আছে যে আপনার কষ্টের ভাগ নিবে। ভালো লাগলো আপনার কবিতা।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । ভালো থাকুন সবখানে সবসময় ।
রনীল মনে এমন কত প্রশ্ন এসে আবার মনেই হারিয়ে যায়! তবে কবিতায় শূন্যতা শব্দটি ঠিক এপ্রোপ্রিয়েট মনে হয়নি। কবিতার কথাগুলু বেশ ভাবালো।
সূর্য N/A আসলে একজন মানুষ অপর একজন মানুষকে কখনোই পুরোটা বুঝতে পারে না। আর এতেইতো সবাই ইউনিক। ভালো লেগেছে অন্তমিলে লেখা তোমার কবিতা। ওহ প্রতি স্তবকের শেষ চরণ রিটিট হওয়ায় একটা গান গান আবহ তৈরি হয়েছে...
বন্ধু, এটা গানেরই কথা ... সুর ও মিউজিক নিয়ে কাজ চলছে মালয়শিয়াতে, সাথে আছে আরো ২৫ তা লিরিকস ... ১ বৈশাখ সিঙ্গাপুর ও মালয়শিয়া থেকে কাজ শেষ করে রিলিজ হবে ... দোআ করো ... অগ্রিম ঈদ-এর শুভেচ্ছা ....
ঘাস ফুল হিসেব-নিকেশ করে চলিনি কখনো কি দিলে কি পাওয়া যায় বুঝিনা এখনো নিজেকে বুঝিনা আমি কি করে বোঝাবো বলো লোকে আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে - > এক কথায় অসাধারণ লাগলো....
আপনাকে স্বশ্রদ্ধ ধন্যবাদ কমেন্ট করার জন্য ... আপনার তৃপ্তিই আমার শ্রেষ্ঠ পুরস্কার ... ভালো থাকবেন ...
তানি হক হাজারো প্রশ্নেরা ভীড় করে মনের জানালায় সহজে বলতে বলো সহজে কি সব বলা যায় না বলা শব্দরাশি পরে থাকে সময়ের বাঁকে আমার দুঃখের ভাগ দেবো বলো কাকে - হৃদয়ের সত্য কিছু উপলব্ধি ... অনেক অনেক ভালোলাগা রইলো .
আপনাকে স্বশ্রদ্ধ ধন্যবাদ কমেন্ট করার জন্য ... আপনার তৃপ্তিই আমার শ্রেষ্ঠ পুরস্কার ... ভালো থাকবেন ...
এস, এম, ইমদাদুল ইসলাম রবি ঠাকুরতো বলেছেনই সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় কি বলা সহজে ? আসলে আমরা এমনই স্বার্থপর হয়ে উঠেছি এ মানব সমাজ - সবাই যেন একা । কেউ কারো নয়, অথচ মানুষের তো এমন হবার কথা ছিল না । দারুন লিখেছেন ।
আপনাকে স্বশ্রদ্ধ ধন্যবাদ কমেন্ট করার জন্য ... আপনার তৃপ্তিই আমার শ্রেষ্ঠ পুরস্কার ... ভালো থাকবেন ...

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী